Apan Desh | আপন দেশ

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ২১ মে ২০২৬

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লোগো

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ' ২৬) প্রতিবেদন প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ' ২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০৫ পয়সা।

আরও পড়ুন<<>>ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ১১ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা (নেগেটিভ) আর গত বছরের একই সময় ছিল ০.০০৫ পয়সা (নেগেটিভ)।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়