ছবি : আপন দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ ও প্রথম প্রান্তিক সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
সূত্র জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
এছাড়াও কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৬(১) অনুযায়ী সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের তথ্য জানা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































