Apan Desh | আপন দেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৪, ২ এপ্রিল ২০২৬

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংকের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বিকেল ৩টায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। 

ওই সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়