Apan Desh | আপন দেশ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>পর্ষদ সভার তারিখ জানাল ন্যাশনাল ফিড

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ২ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৩ শতাংশ এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়