Apan Desh | আপন দেশ

জিকিউ বলপেনের লোকসান কমেছে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

জিকিউ বলপেনের লোকসান কমেছে 

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’ ২৫-ডিসেম্বর’ ২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান কমেছে ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ২৯৬ কোটি টাকা লেনদেন 

সূত্র মতে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’ ২৫-ডিসেম্বর’ ২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১ টাকা ৪৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৬৬ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়