Apan Desh | আপন দেশ

এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ৫ নভেম্বর ২০২৫

এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুডস লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এপেক্স ফুডসের প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।

এ সময়ে কোম্পানির প্রতি শেয়ার নগদ প্রবাহ (সিপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ১২ টাকা ১৯ পয়সা।

এ ছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৯৬ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch