দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বুধবার (০৫ নভেম্বর) প্রথম ঘন্টায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় (বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬ পয়েন্টে।
আরও পড়ুন<<>>মুন্নু সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
এ সময় শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ০ দশমিক ০৬ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ পয়েন্টে। ‘ডিএস–৩০’ সূচক বেড়েছে ৫ দশমিক ৯৪ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৫২ পয়েন্টে।
প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯২টির শেয়ারদর বেড়েছে, ১০৬টির কমেছে, এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























