সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৬৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (৪ সেপ্টেম্বর) ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে এমবি ফার্মা। যার শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
বুধবার দরপতনের তালিকায় অন্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ, ইউসিবি, নিউলাইন ক্লথিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এমজেএল বিডি, ড্যাফোডিল কম্পিউটার্স এবং তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































