Apan Desh | আপন দেশ

ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০২, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক

ফাইল ছবি

নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত এলাহী পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার গ্রহণ করছিলেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে ছিলেন। বাবা ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। এসময় হঠাৎ ইয়াসিন ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কুন্ডু মিয়া।

আরও পড়ুন<<>>বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের স্বজনরা আত্মগোনে

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মদন থানার ওসি মো. সালাউদ্দীন করিম জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়