ছবি: আপন দেশ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীকে ‘ডিগনিটি কিট’ ও পানির জার দেওয়া হয়েছে। সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বেসরকারি সংস্থা এএফএডির ‘টুগেদার হোফা’ প্রকল্পের উদ্যোগে এসব উপকরণগুলো বিতরণ করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ এসব উপকরণ বিতরণ করেন ।
বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ বলেন, একটি বালতিতে ১৩ ধরনের উপকরণ পেয়েছি। এর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।
আরও পড়ুন<<>>মান্দায় কিশোর অপরাধ-মাদকবিরোধী সভা
হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া বলেন, বন্যার সময় নিরাপদ পানি সংরক্ষণের জন্য একটি করে পানির জার পেয়েছি। এটি বন্যার সময় কাজে লাগবে।
ইউএনও এ টি এম আরিফ বলেন, জরুরি বা সংকটের সময়ে নারী ও কিশোরীদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও সম্মান বজায় রাখতে ডিগনিটি কিট দেয়া হয়। এতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী থাকে।
অনুষ্ঠানে হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































