Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২২ আগস্ট ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫১টির দর বেড়েছে। এতে সর্বোচ্চ দর বেড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। ফলে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ। যার শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। আর দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলেম্পিক ইন্ডাস্ট্রিস লিমিটেড। শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দর বেড়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement