Apan Desh | আপন দেশ

মূল্যসূচকের উত্থানেও লেনদেনে দরপতন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২২ আগস্ট ২০২৪

মূল্যসূচকের উত্থানেও লেনদেনে দরপতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ আগস্ট) মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর ২ ঘণ্টায় বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়