Apan Desh | আপন দেশ

মার্কেন্টাইল ব্যাংক মূলধন বাড়াবে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১০:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

মার্কেন্টাইল ব্যাংক মূলধন বাড়াবে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা, যা ১২০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। এটি বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে, যা ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। ব্যাংকটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

এজন্য ব্যাংকটির সংঘ স্মারক ও সংঘ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। ব্যাংকটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সংক্রান্ত বিশেষ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ