ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা।
রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি।
সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর ঢাকায় বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৯-২১ অক্টোবর ঐচ্ছিক অনুশীলন সারবে টাইগাররা। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
আরও পড়ুন <<>> মুশি-শান্তর দাপটে চালকের আসনে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে, ৫ নভেম্বর থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে এ সিরিজ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































