ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ লড়াইয়ে মাঠে নামার আগে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসল না। শ্রীলঙ্কা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।
এবার এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সে লক্ষ্যে পৌঁছাতে সেমিফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বী ভারতকে এড়াতে চায় বাংলাদেশ। আর তাই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। যার জন্য শ্রীলঙ্কাকে হারানোই মূল সমীকরণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সামনে।
আরও পড়ুন <<>> বিশ্বের সবচেয়ে দামি ১০ ক্লাব
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়ে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেদিন ব্যাটিং খুব একটা ভালো না হলেও, বোলারদের নৈপুণ্যে অনায়াসে জয় পেয়েছিল তারা।
এবার বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারানোর পালা। তবে অতীত রেকর্ড শ্রীলঙ্কার পক্ষে কথা বলছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তাদের জয়ের পাল্লাই ভারী। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি। শ্রীলঙ্কার ১৩টি।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ফারজানা ইয়াসমিন ও সুলতানা খাতুনকে যুক্ত করা হয়েছে। একাদশের বাইরে আছেন রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা। ১৭ বছর বয়সী ফারজানা ইয়াসমিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো আজ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































