Apan Desh | আপন দেশ

কোচসহ ৭ ক্রিকেটারকে বাদ দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১২, ১ সেপ্টেম্বর ২০২৬

কোচসহ ৭ ক্রিকেটারকে বাদ দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগেই পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন। একসঙ্গে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাদ পড়েছেন ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আমির জামালসহ সাতজন। তাদের জায়গায় দলে ফিরেছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজাল।

স্কোয়াডে জায়গা পেয়েছেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান, রাজাউল্লাহ, ইমরান জুনিয়র ও সাদ বেগ।

আরও পড়ুন <<>> মেসির বিদায়ে আবেগাপ্লুত সতীর্থরা

শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নফকেকে।

প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হার। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান এবার শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়