Apan Desh | আপন দেশ

দ্বিতীয় টেস্টে লক্ষ্য জানালেন সিমন্স

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১০, ২০ আগস্ট ২০২৬

দ্বিতীয় টেস্টে লক্ষ্য জানালেন সিমন্স

ছবি : সংগৃহীত

ডারউইন টেস্টে বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। টাইগারদের সেই জয় নিয়ে বন্দনায় মাতে পুরো ক্রিকেটবিশ্ব। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দল ম্যাকাইয়ে নামতে যাচ্ছে। যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে প্রথম ম্যাচের কৌশলেই এগিয়ে যাওয়ার লক্ষ্য জানালেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। 

আসন্ন ম্যাচের প্রস্তুতিতে ম্যাকাইতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ। এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে রণকৌশলের কথা জানিয়েছেন সিমন্স। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে রহস্যময় উইকেট

নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সিমন্স বলেন, টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এ পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।

সিমন্সের ভাষায় প্রথম ইনিংসে বড় রান করতে পারলেই ভালো, আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement