Apan Desh | আপন দেশ

উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন: রিজভী

বিশেষ প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন: রিজভী

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। তবে উপনির্বাচনে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেয়া হবে, চূড়ান্ত মনোনয়নের পর সে সিদ্ধান্ত জানানো হবে। এ কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে এ বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ হয়েছে। তবে চূড়ান্তভাবে কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

আরও পড়ুন <<>> সরকার গণবিরোধী আইন তৈরি করছে: নাহিদ ইসলাম

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টার পর দলের গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়