ফাইল ছবি
ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপের পর্দা উঠছে ২৪ সেপ্টেম্বর। প্রথমবার অংশ নিতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২৩ সদস্যের দলে একাধিক নতুন মুখসহ জায়গা পেয়েছেন তিন প্রবাসী।
প্রবাসী জিদান ইউসুফ, শুকি ইতফোসা ও ফারহান আলী ওয়াহিদ নতুন মুখ। এছাড়া মিনহাজুল করিম স্বাধীন রয়েছেন। বাদ পরেছেন সাইফ, ফাহিম ও জিকো।
বাংলাদেশকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে খেলাগুলো।
ইন্দোনেশিয়ায় যাওয়া জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ফারহান, জিদান ও শুকির সামনে এবারই প্রথম বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। জাতীয় দলের ক্যাম্পে থাকার পর কোচ টমাস ডুলির আস্থায় তারা জায়গা করে নিয়েছেন আসিয়ান কাপের চূড়ান্ত দলে।
তিনজনের মধ্যে ফারহান আলী ওয়াহিদ আক্রমণভাগের খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে একজন স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ছিল। সে জায়গায় ফারহানকে নতুন একটি বিকল্প হিসেবে দেখছেন কোচ ডুলি। যদিও চলমান ক্যাম্পে এখনও পাওয়া যায়নি তাকে। সরাসরি যোগ দেবেন ইন্দোনেশিয়ায়।
আরও পড়ুন<<>>ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা
জিদান ইউসুফ রক্ষণভাগের খেলোয়াড়। অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নজর কেড়েছেন তিনি। আর জাপান প্রবাসী শুকি ইতফুসার অন্তর্ভুক্তি আক্রমণভাগে আরও একটি বিকল্প যোগ করেছে বাংলাদেশ দলে।
তিন প্রবাসীর সঙ্গে এবারের দলে আছেন আগে থেকেই জাতীয় দলের সঙ্গে যুক্ত কয়েকজন প্রবাসী ফুটবলারও। হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামের সঙ্গে এবার যোগ হলো নতুন তিন নাম।
বাংলাদেশ দল: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জাইয়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শামিত শোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































