Apan Desh | আপন দেশ

গার্দিওলাকে কোচ বানাতে চায় ইতালি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ২৩ জুলাই ২০২৬

গার্দিওলাকে কোচ বানাতে চায় ইতালি

ফাইল ছবি

এবার নিয়ে টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। সে আক্ষেপ ঘোচাতে এবার ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ  পেপ গার্দিওলাকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। স্প্যানিশ এ কোচকে দায়িত্বে আনতে প্রয়োজন হলে আর্থিক নীতিমালায় বিশেষ ছাড় দেয়ারও প্রস্তুতি রয়েছে সংস্থাটির।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান নিশ্চিত করেছেন, কোচের শূন্যপদ নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। যদিও এ চুক্তি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো বুধবার ক্রোনাকে দি স্পোলিয়াতোইওকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, গার্দিওলাকে জাতীয় দলের কোচ করার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন<<>>শাস্তির মুখে শেখ মেহেদী

কোচের বেতন বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, গার্দিওলার ক্ষেত্রে সেটি ব্যতিক্রম হতে পারে, আর তার কারণও স্পষ্ট।’

তবে আলোচনার অগ্রগতি নিয়ে তিনি সতর্ক অবস্থান নিয়ে বলেছেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত বলবো না। নিশ্চিত নই যে এটি বাস্তব হবে কিনা। তবে এখনও মনে করি, আলোচনার দরজা খোলা এবং সেটি চালিয়ে যাওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত।’

কোচিংয়ের আগে খেলোয়াড় হিসেবে ইতালিয়ান ফুটবলের সঙ্গে পরিচিত গার্দিওলা। ২০০১ থেকে ২০০৩ সালে তিনি ব্রেসিয়া ও এএস রোমার হয়ে খেলেছেন।

উল্লেখ্য, ইতালির ফুটবল বর্তমানে কঠিন সময় পার করছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ব্যর্থতার পর থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া জোরদার হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়