Apan Desh | আপন দেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ২২ জুলাই ২০২৬

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

ফাইল ছবি

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদের। তবে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশি এ তারকা পেসার। ফলে জিম্বাবুয়ে সফর থেকে শ্রীলঙ্কায় যাওয়ার পরিবর্তে দেশে ফিরছেন তাসকিন।   

প্রথমে এলপিএল খেলার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মোস্তাফিজুর রহমানের চোটে পড়ায় তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজের জন্য রেখে দেয় বিসিবি। কথা ছিল, টি-টোয়েন্টি সিরিজ খেলেই শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন<<>>বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পাননি কুবার্সি

এদিকে, আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। যে কারণে লঙ্কা লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন। নিজেকে লাল বলে ফিট করে তুলতেই এমন সিদ্ধান্ত। দেশে ফেরার পর বিশ্রামে কাটানোর পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারবেন এ পেসার। 

আগামী সপ্তাহের প্রথম দিকেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়