Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৪:০৬, ২০ জুলাই ২০২৬

আপডেট: ০৪:১০, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ছবি : সংগৃহীত

অতিরিক্ত সময়ের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকে। এরপর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোহা।

পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন।

নির্ধারিত সময়ের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনার জন্য এরপর ম্যাচটি আরও কঠিন হয়ে ওঠে।

আরও পড়ুন <<>> গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল

অবশেষে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ফেরান তোরেসের গোলে এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি লিওনেল মেসির দল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।

এ জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরা হলো স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে রানার্সআপ হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement