Apan Desh | আপন দেশ

বিএনপি বিরোধীদলকে আন্দোলনে ঠেলে দিচ্ছে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ অক্টোবর ২০২৬

বিএনপি বিরোধীদলকে আন্দোলনে ঠেলে দিচ্ছে: জামায়াত আমীর

ছবি : আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি। যার মাধ্যমে বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। এমন মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ অক্টোবর) এবি পার্টির আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, দলটি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে। এসময়, ১১ দলীয় জোটের নেতারা বলেন, সংস্কারকে পাশ কাটিয়ে আধিপত্যবাদের সঙ্গে আপোস করে দেশ পরিচালনা করছে বিএনপি।

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে, রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন এবি পার্টির, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের শীর্ষ নেতারা।

আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই সনদ বাস্তবায়নের নামে ১৭টি ধারা লংঘন করেছে বিএনপি।

অভিযোগ করেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ।

এলডিপি সভাপতি অলি আহমেদ বলেন, অযোগ্য লোকদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।

আরও পড়ুন <<>> গেন্ডারিয়ায় অস্ত্র প্রদর্শন বিতর্কে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা না করতে আলেমদের প্রতি আহবান জানান খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।

সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ৩১ দফার অঙ্গীকার থেকেই সরে গেছে বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর বলেন, সরকারি দলের ১৪৮ জন এমপিকে বিশেষ্য বরাদ্দ দেয়া হলেও বঞ্চিত হচ্ছে বিরোধী দলীয় এমপিরা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের পথে ঠেলে দিচ্ছে।

অনুষ্ঠানে জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান নেতারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়