ছবি: সংগৃহীত
আফ্রিকান দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলতে এসেই চমক দেখিয়েছে। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে দলটি আর্জেন্টিনার সঙ্গে হেরে বিদায় নেয়। হারলেও তারা আগমনের বার্তা শুনিয়েছে।
সে ম্যাচে কেপ ভার্দের গোলরক্ষ ভোজিনিয়ার জন্য এক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কাছ থেকে পেয়েছেন প্রশংসা, আলিঙ্গন এবং এমন কিছু কথা, যা তার কাছে হয়ে থাকবে আজীবনের সেরা স্মৃতিগুলোর একটি।
ভোজিনিয়া বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত।
তিনি আরও বলেন, মেসির মতো কারও কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ধন্যবাদ লিও, তুমিই সেরা।
ভোজিনিয়া বলেছেন, এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম। লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন।
আরও পড়ুন <<>> ব্রাজিলকে বড় দল মনে করি না: নরওয়ে কোচ
দলে হেরে গেলেও মেসির এ সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভোজিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাকে।
জয়-পরাজয়ের হিসাব দূরে রাখলে ভোজিনিয়ার জন্য ম্যাচটি ছিল স্বপ্নপূরণের মতো। ছোটবেলা থেকে যাকে অনুসরণ করে বড় হয়েছেন, সে মেসির প্রশংসা পাওয়ার পাশাপাশি তার জার্সিও উপহার হিসেবে পেয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































