Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩১, ৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ নিয়ে শঙ্কা

ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টা পরেই ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় ঝড়–বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (০৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক রয়েছে আয়োজকরা। 

স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকালে মিয়ামির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝে মাঝে রোদ দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল গুমোট। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাত।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এসময় শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।

আরও পড়ুন <<>> কেপ ভার্দের বিপেক্ষ আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ

যদি ওই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হয়, তাহলে নতুন করে আরও ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হবে। ফলে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে ম্যাচ ঠিক কতক্ষণ বন্ধ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের পাঁচ মিনিট ওয়ার্ম-আপের সুযোগ দেয়া হবে।

এদিকে, এ ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এটি তার ১০০তম ম্যাচ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন