Apan Desh | আপন দেশ

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১৩ জুন ২০২৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

জমকালো আয়োজনে দুই দিন আগেই মাঠে গড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়ে শুভ সূচনা করেছে আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আরেক আয়োজক কানাডা বিশ্বকাপে ড্র করে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে। এবার মাঠে নামতে যাচ্ছে নেইমারের ব্রাজিল। রোববার (১৪ জুন) ভোর চারটায় মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতারে অনুষ্ঠিত গত আসরের পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবারও তারা ভালো কিছু করতে চায়।

এরপরও অবশ্য এ ম্যাচে ব্রাজিলই এগিয়ে। যদিও এ ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তাকে বাদ দিয়েও বেশ শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামতে চলেছে ভিনিসিয়ুসরা। 

নেইমারের বদলে একাদশে আসতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান পাশে থাকবেন রাফিনিয়া, বামে ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনাল প্লেমেকার হিসেবে খেলবেন লুকাস পাকেতা।

ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণে থাকবেন মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার। 

আরও পড়ুন<<>>‘নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়’

এদিকে মরক্কো দলও চোটজর্জর। দলটির সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়া সমস্যায় একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদ খেলবেন। নুসাইর মাজরাউই কাঁধের চোটে সন্দেহজনক। এজ আবদে হাঁটুর লিগামেন্টে মাঝারি মাত্রার চোট পেয়েছেন, তিনি পুরো গ্রুপ পর্বে খেলতে পারবেন না।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন;
ডগলাস, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ; 
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা; 
ইগোর থিয়াগো

মরক্কোর সম্ভাব্য একাদশ–
বোনো;
মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই , আমিন বুয়াদি; 
বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ; 
ইলিয়াস সাইবারি

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়