Apan Desh | আপন দেশ

রাতে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ৩১ মে ২০২৬

রাতে মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা।

রোববার (৩১ মে) বাংলাদেশ সময় অনুযায়ী রাত সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি জি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অনলাইনে সহজেই খেলা উপভোগ করতে পারবেন।

প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশে থাকতে পারেন গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রোকে। মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে খেলতে পারেন ম্যাথুস কুনহা। আক্রমণভাগে থাকবেন রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।

আরও পড়ুন <<>> ‘অনুশীলনে পেনাল্টি মিস করেন না গাব্রিয়েল’

বিশ্বকাপ শুরুর আগে ৭ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। ২০ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হাইতি। আর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

রক্ষণভাগ: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়