ফাইল ছবি
প্রথমবারের মতো ইউরোপের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ০৫ জুন ইউরোপীয় দল সান মারিনোর মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ফিফা আন্তর্জাতিক এ প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (২৫ মে) সকালে ঘোষিত দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। হাভিয়ের কাবরেরার বিদায়ের পর জিকোর জাতীয় দলের দরজা আবার খুলেছে।
এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। নতুন কোচ থমাস ডুলির অধীনে বিকেলে কিংস অ্যারেনাতে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা।
বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র হামজা চৌধুরী ও সামিত সোম ঢাকায় আসবেন না। ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।
বাফুফে বাংলাদেশ দলে নতুন সহকারী কোচ হিসেবে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে নিয়োগ দিয়েছে। গতকাল রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তিনিও টিম হোটেলে অবস্থান করছেন।
আরও পড়ুন<<>>২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. শাকিল হোসেন, মো. ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন এবং মো. রফিকুল ইসলাম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































