Apan Desh | আপন দেশ

‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২২, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২৩, ২৬ অক্টোবর ২০২৬

‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ’

ছবি: আপন দেশ

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনকালে তিনি সব কথা  বলেন।

আইজিপি বলেন, যেখানে ক্রস যদি প্রয়োজন হয় সরকার যদি এলাও করে আমরা সেটাই করবো।

তিনি বলেন, পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, দুর্বল পুলিশ। এ অবস্থায় পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।

আলী হোসেন ফকির বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

আরও পড়ুন<<>>তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি।

এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

এছাড়া গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি। 

আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনও ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়