Apan Desh | আপন দেশ

‘বর্তমান পারফরম্যান্সে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই’

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৯ এপ্রিল ২০২৬

‘বর্তমান পারফরম্যান্সে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই’

ছবি: সংগৃহীত

বর্তমানে আমার যে পারফরম্যান্স তাতে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য আমি নই বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ৭ ম্যাচে রিজওয়ানের সংগ্রহ মাত্র ১০৭ রান। ওপেনার হিসেবে দলের প্রত্যাশা অনুযায়ী রান করতে পারছেন না।

শনিবার (১৮ এপ্রিল) রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেয়া উচিত?

আরও পড়ুন <<>> বাঁচা-মরার ম্যাচে মোস্তাফিজ ফিরবেন? 

রিজওয়ান প্রশ্নের উত্তরে বলেন, বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সে একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না।

তিনি বলেন, আমরা মানুষ, আমি আপনাদের বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমি ভুল করেছি। কিন্তু তার মানে এ নয় যে আমি মনোবল হারিয়ে ফেলব এবং আপনাদের সামনে অলস বসে থাকব।

তিনি আরও বলেন, যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, তবে আমি সুযোগ পাব। আর যদি সামর্থ্য না থাকে, তবে আগেও আমি আমার পাকিস্তান দলের অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়