Apan Desh | আপন দেশ

বাঁচা-মরার ম্যাচে মোস্তাফিজ ফিরবেন? 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৯, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:৩১, ১৯ এপ্রিল ২০২৬

বাঁচা-মরার ম্যাচে মোস্তাফিজ ফিরবেন? 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে সফরকারিদের এ দলটি তৃতীয় সারির। খর্বশক্তির কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হোঁচট খেয়েছে মেহেদী হাসান মিরাজরা। ২৬ রানে হেরেছে লাল সবুজ দল। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি স্বাগতিকদের জন্য বাঁচা মরার ম্যাচে পরিনত হয়েছে।

প্রথম ওয়ানডে শুরুর আগে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। সোমবার (২০ এপ্রিল) গুরুত্বপর্ণ ম্যাচে কাটার মাস্টারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সতীর্থ পেসার শরিফুল ইসলাম জানালেন আশার কথা। তিনি বলেন, উনি (মোস্তাফিজ) এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। ধারণা করা হচ্ছে সোমবার একাদশে ফিরবেন দ্য ফিজ।

আরও পড়ুন<<>>মেসিদের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা পাকিস্তানের

প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে যায় দলের তালিকা।

কী হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান মোস্তাফিজ। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এ সিদ্ধান্তটা নেয়া হয়েছে যে, সে প্রথম ম্যাচে খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়