ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে হন্ডুরাস।
প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে খেলতে নেমেই মেসি নিজের ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করবেন। এটি হবে তার খেলা সবচেয়ে বড় স্টেডিয়াম।
আরও পড়ুন <<>> নাহিদ রানার গতির ঝড়ে উড়ে গেল করাচি
কাইল ফিল্ডে এ ম্যাচটি হবে স্টেডিয়ামের ইতিহাসে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এর আগে ২০২৪ সালে মেক্সিকো জাতীয় ফুটবল দল ও ব্রাজিলের ম্যাচে ৮৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। প্রত্যাশা অনুযায়ী সব টিকিট বিক্রি হয়ে গেলে, এটি যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে ফুটবল ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে পারে।
এরপর আগামী ৯ জুন আলাবামা অঙ্গরাজ্যের অবার্নে অবস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ড বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে আর্জেন্টিনা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































