ফাইল ছবি
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর শুরু হয় জটিলতা। এরপর নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ায় বাংলাদেশ। এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়ে। এ পরিস্থিতি কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনা শুরু হলে এ বিষয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
বোর্ড সভা শেষে তিনি জানান, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের সফরে ভারতের আসার কথা রয়েছে। এছাড়া গত বছর বাংলাদেশ নারী দলের ভারত সফর স্থগিত হয়েছিল। এসব বিষয় নিয়েই বিসিসিআইকে মেইল করা হয়েছে।
তবে বিষয়টিকে নিয়মিত কার্যক্রম হিসেবেই দেখছেন তিনি। তার মতে, সামনে থাকা বিভিন্ন ইভেন্ট এবং দ্বিপাক্ষিক সূচি নিয়ে অন্য বোর্ডগুলোর সঙ্গেও এ ধরনের যোগাযোগ রাখা হয়।
তিনি বলেন, ভারতীয় বোর্ডের কাছ থেকে দ্রুত জবাব পাওয়ার আশা করছে বিসিবি। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন<<>> মেসি নাকি নেইমার, এমবাপ্পের চোখে কে নিখুঁত
এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো উত্তর দেয়নি। তবে সম্পর্কের অবনতি কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী বিসিবি।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, বিশ্বকাপকে ঘিরে কিছুটা দূরত্ব তৈরি হলেও ভবিষ্যতে পারস্পরিক সফর ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































