ছবি: সংগৃহীত
সেরার প্রশ্নে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের তুলনা খুব কমই করা হয়। তবে সে তুলনা টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। মেসি, নেইমার ও এমবাপ্পে—তিনজনই এক সময় একসঙ্গে খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইনে। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তখনই তৈরি হয় এ তারকা ত্রয়ী।
প্রায় দুই বছর একই ড্রেসিংরুম ভাগ করেছেন তারা। এ সময়ে মেসি এমবাপ্পেকে অ্যাসিস্ট করেছেন ১৪টি গোলে। আর এমবাপ্পে মেসিকে সহায়তা করেছেন ২০টি গোলে। একসঙ্গে জিতেছেন তিনটি শিরোপাও।
বর্তমানে তিনজনই ভিন্ন ভিন্ন ক্লাবে খেলছেন। লিওনেল মেসি খেলছেন ইন্টার মায়ামিতে। নেইমার জুনিয়র ফিরে গেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। আর কিলিয়ান এমবাপ্পে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পের মতে, নিখুঁততার দিক থেকে মেসি এগিয়ে। পিএসজিতে একসঙ্গে খেলার সময়কার একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
আরও পড়ুন <<>> আজ চীনের প্রাচীর টপকাতে পারবেন অর্পিতারা?
দ্য ব্রিজ পডকাস্ট-এ তিনি বলেন, মেসি সবকিছু খুব নিখুঁতভাবে করেন। একবার প্যারিসে ফিনিশিং ড্রিল চলছিল। সেখানে নেইমার ও তিনি ভালো করছিলেন। দশটি শটের মধ্যে ছয় বা সাতটি গোল করছিলেন। কিন্তু মেসি নয়টি শট নিয়ে নয়টিতেই গোল করেন। প্রতিটি শটই ছিল একইভাবে নিখুঁতভাবে প্লেস করা। ওই পডকাস্টে এমবাপ্পের সঙ্গে উপস্থিত ছিলেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিন চুয়ামেনি ও আশরাফ হাকিমি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































