Apan Desh | আপন দেশ

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ১৩ জানুয়ারি ২০২৬

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ফাইল ছবি

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—ফিফা। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছে বিশ্বকাপের মূল ট্রফি। তবে ট্রফিটি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে না। কোকা–কোলার আন্ডার দ্য ক্যাপ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্বাচিত ব্যক্তিরাই সরাসরি ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

জানা গেছে, এ বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে ৮ জানুয়ারি। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ফিফা–থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা পেয়েছেন এক্সক্লুসিভ পাস, যার মাধ্যমেই ট্রফি দেখার সুযোগ মিলবে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলার ষষ্ঠ আসর শুরু হয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে। এ বৈশ্বিক সফরের উদ্বোধন করেন ইতালির কিংবদন্তি ফুটবলার ও ২০০৬ বিশ্বকাপজয়ী দেল পিয়েরো। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

রিয়াদ পর্বে দেল পিয়েরো শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন এবং দিনশেষে সাধারণ দর্শকদের জন্য একটি পাবলিক ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়। সেখান থেকেই ট্রফিটি বিশ্বের বিভিন্ন দেশে যাত্রা শুরু করেছে।

এ ট্যুরে ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময়। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রফির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়