Apan Desh | আপন দেশ

ভারত-দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াই আজ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২ নভেম্বর ২০২৫

ভারত-দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াই আজ 

এখন পর্যন্ত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছোঁয়া হয়নি তাদের। দক্ষিণ আফ্রিকার প্রথমবারের মত শিরোপা নির্ধারণী মঞ্চে উঠলেও, ভারত এরআগে দুইবার ফাইনালে খেলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তাই প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

রোববার (০২ নভেম্বর) মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। 

২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি ভারত। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হারে ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ সালের ফাইনালে স্বাগতিকদের কাছে ৯ রানে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। 

দু'বার শিরোপার কাছে গিয়েও ট্রফি জিততে না পারার দুঃস্মৃতি নিয়ে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে উঠেছে ভারত। লিগ পর্বে আট দলের মধ্যে ৭ ম্যাচ খেলে ৩টি করে জয় ও হার এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে উঠে ভারত। সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পায় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। 

শেষ চারের লড়াইয়ে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান করে অসিরা। ৩৩৯ রানের টার্গেট স্পর্শ করতে রেকর্ড করতে হতো ভারতকে। ব্যাটার জেমিমা রদ্রিগেজের অসাধারণ সেঞ্চুরিতে বিশ্বকাপের মঞ্চে রান তাড়ায় রেকর্ড গড়েই ফাইনালের মঞ্চে জায়গা করে ভারত। ১৪টি চারে ১৩৪ বল খেলে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। ৫ উইকেটের জয়ে ফাইনালে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। 

এবার ফাইনাল জিতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে চায় ভারত। দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন, অতীতে দু'বার শিরোপা কাছে গিয়ে ট্রফি জিততে পারেনি ভারত। আরও একবার শিরোপা জয়ের সুযোগ ভারতের সামনে। এবার এই সুযোগ লুফে নিতে চাই আমরা। ঘরের মাঠে শিরোপা জিততে মরিয়া হয়ে আছে দলের সবাই। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।

আরও পড়ুন<<>>টেস্টে শান্তর উপরই ভরসা বিসিবির

লিগ পর্বে ৭ ম্যাচে ৫ জয়, ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপার স্বাদ নেয়া ইংল্যান্ডের মুখোমুখি হয় প্রোটিয়ারা। 

অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ২০ চার ও ৪ ছক্কায় ১৪৩ বলে ১৬৯ রান করেন। সেমিফাইনাল সহজে জিতলেও ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার দলনেতা উলভার্ট। 

তিনি বলেন, আমরা সহজেই সেমির বাঁধা টপকাতে পেরেছি। কিন্তু ফাইনাল সহজ হবে না। ঘরের মাঠে শক্তিশালী দল ভারত। অস্ট্রেলিয়াকে যেভাবে ভারত হারিয়েছে তাতে ফাইনালে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শিরোপা জিততে হলে ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে দলকে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারত জিতেছে ২০ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকার জয় ১৩ ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement