Apan Desh | আপন দেশ

এসএ২০ লিগে প্রথম বাংলাদেশি তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

এসএ২০ লিগে প্রথম বাংলাদেশি তাইজুল

বাংলাদেশি ক্রিকেটার তাইজুল ইসলাম

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে এক পরিচিত নাম সাকিব আল হাসান। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সাকিবের পরেই রয়েছে মোস্তাফিজুর রহমানের নাম। তবে লাল সবুজ দলের এ দুই তারকা যে লিগে কখনও ডাক পাননি সেখানেই ডাক পেলেন আরেক বাংলাদেশি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টিতে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম।।

পাঁচ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) তাকে দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে। সেখানে নাম লিখিয়েছিলেন ১৪ বাংলাদেশি- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তবে দল পেয়েছেন শুধু তাইজুল। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও অবিক্রীত থেকে যান কাটার মাস্টার।

আরও পড়ুন<<>> বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে আগুন, আতঙ্কে জামালরা

ডারবানস সুপার জায়ান্টসে তাইজুল সঙ্গী হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, এইডেন মার্করামের মতো তারকারা। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন তারকা ডেভাল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে বিক্রি হয়েছেন এ ক্রিকেটার। তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

এসএ২০–এর নিলামে মোট ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। তবে টানা দ্বিতীয় আসরে নিলামে দল পাননি প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা।

তাইজুল বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত মুখ। তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে বাঁহাতি এ স্পিনারের উইকেট ৮৮টি। এবারের এসএ২০ শুরু হবে ঠিক বিপিএলের সময়ই। তখন তাইজুল দক্ষিণ আফ্রিকায় খেলার ছাড়পত্র পান কিনা সেটাই দেখার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩