Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তারা টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এ দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

বুধবার (৬ নভেম্বর) আয়ারল্যান্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া এ দলটি নেতৃত্ব দেবে গ্যাবি লুইস।

আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে খেলা হবে সিরিজটি। এ সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।

টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোই, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ