Apan Desh | আপন দেশ

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা, ট্রলের শিকার শান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪১, ৫ নভেম্বর ২০২৪

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা, ট্রলের শিকার শান্ত

বিরাট কোহলি ও নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ৩৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

কোহলির সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে শান্ত লিখেছেন- বিশ্বের সেরাকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা আপনার ভালো কাটুক কিংবদন্তি বিরাট কোহলি।

ক্যাপশনের শেষে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শান্তকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপও করেছেন। কারও মতে, কোহলির জন্মদিনের পোস্ট দেয়াতে শান্ত বিশ্বসেরা হবেন। 

কেউ কেউ বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে শান্ত ডাবল সেঞ্চুরি করবে। কেউ আবার বুঝিয়ে দিয়েছেন, লাভ রিঅ্যাক্ট দেয়া শুধু কোহলির জন্যই। শান্তর জন্য নয়। এ কারণে ২ ঘণ্টার মধ্যে হা-হা রিঅ্যাকশন ৫ হাজার ছাড়িয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়- কোহলি ও স্ত্রী আনুশকা হাস্যোজ্জ্বলভাবে রেস্তোরাঁর বিশেষ এক জায়গায় ছবির জন্য পোজ দিচ্ছেন। অনেক ভক্ত-সমর্থক কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের