Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ভারতের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ১৭ জুলাই ২০২৪

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ভারতের

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি বাকি দুই ফরম্যাটে খেলোয়াড় ও নেতা হিসেবে থাকছেন। তবে নতুন করে রোহিত-কোহলি ও রবীন্দ্র জাদেজাদের অবসরের পর নেতৃত্বে কে আসবে, তা নিয়ে আলোচনা শুরু হয়।

এবার আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারত নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে বেছে নিতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়নি বিসিসিআই।

ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টিতে অবসর নেয়ায় রোহিতের কাছ থেকে নেতৃত্ব নেবেন সূর্যকুমার। রোহিতের সহ-অধিনায়ক হিসেবে এবারের বিশ্বকাপেও ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তার শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় বিশ্রামে রাখার কথা শোনা যাচ্ছে।

এর আগে হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলকে কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার। তার অধীনে গত নভেম্বরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে ভারত টি-টোয়েন্টি সিরিজ হারায়। এছাড়া ১-১ সমতায় সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে সূর্য মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছেন।

রাহুল দ্রাবিড়ের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সফর দিয়ে তারও আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে জাতীয় দলের কোচিংয়ে। আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। আগামী বুধবার আসন্ন সিরিজে সূর্যদের দল ঘোষণার কথা রয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের