Apan Desh | আপন দেশ

বাংলাদেশে আসছেন মেসি!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশে আসছেন মেসি!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির আগমনের সম্ভাবনা দেখছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এমনটা জানান তিনি।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় পাপনের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর আগে, এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহোকে তিনিই বাংলাদেশে এনেছিলেন। আগামী বছর মেসিকে বাংলাদেশের আনার বিষয়টি উত্থাপন করেছেন ভারতের এ ক্রীড়া উদ্যোক্তা। মেসিকে আনার প্রসঙ্গে সরাসরি না বলে শতদ্রু বলেন, ‘মার্টিনেজ, রোনালদিনহো এসেছে। ডি মারিয়াও আসবে। সামনে আরও বড় কেউ বাংলাদেশে আসতে পারে।’

মেসির বাংলাদেশে আসা প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, ‘তারা বলেছে, যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে। তবে অনেক বিষয় থাকে এখানে।’

মার্টিনেজ-রোনালদিনহো আগমনে নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এবার তেমন কিছু হবে না এমন আশা জানিয়ে পাপন আরও বলেন, ‘আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই। তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে, তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি। দেখি তারা কি দেয়, এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস