জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার তার ও আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মধ্যকার কথিত একটি ফোনকল ফাঁসের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ব্যাপারটি তামিমেরও নজরে এসেছে। এ প্রসঙ্গে আজ বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
ফোনালাপে তামিম অনেক রকম ইঙ্গিত করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে। আর আলাপ শুনে মনে হচ্ছে, সেখানে কথা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রসঙ্গে।
আরও পড়ুন <> আর্জেন্টিনার ৪ ফুটবলার আটক
এবারের বিপিএলে একই দলে খেলেছেন তামিম, মুশফিক ও মিরাজ। কিন্তু তাদের হঠাৎ এমন আলোচনা কেন? এমন প্রশ্ন অসংখ্য ভক্তের।
হয়তো এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাইভে আসছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। একটি ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































