Apan Desh | আপন দেশ

হঠাৎ ডাউন ফেসবুক-মেসেঞ্জার, যা জানাল মেটা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৫৭, ১৯ জুলাই ২০২৬

হঠাৎ ডাউন ফেসবুক-মেসেঞ্জার, যা জানাল মেটা

ফাইল ছবি

বিশ্বজুড়ে হঠাৎ করেই মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে বহু ব্যবহারকারীর তাদের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না বলে জানা গেছে।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে হঠাৎ করেই এই বিভ্রাট শুরু হয়। তবে কারও কারও মোবাইলে ব্যবহার করা যাচ্ছে।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি করা প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্টর’-এর বরাতে জানা গেছে, হাজার হাজার ব্যবহারকারী ইতোমধ্যেই ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন।

আরও পড়ুন<<>>রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য

তারা জানান, হুট করেই তাদের ফেসবুকে ‘একাউন্ট টেমপোরারেলি আনএভেইলেবল’ দেখাচ্ছে এবং কোনোভাবেই অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।

মেটা জানিয়েছে, এটি স্থায়ী অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঘটনা নয়। মূলত ফেসবুকের সাইট-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই সাময়িকভাবে এ সমস্যা দেখা দিয়েছে।

অনেকে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে আতঙ্কের মধ্যে পড়েছেন। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার ডাউন বা এই কারিগরি ত্রুটির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়