ছবি: সংগৃহীত
চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছেন নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী। এ অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়েছেন তারা।
এর আগে মহাকাশে এত দূরে কোনো মানুষ পৌঁছাতে পারেনি। এ রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে নভোচারীদের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট পর আবার যোগাযোগ পুনঃস্থাপিত হয়।
যোগাযোগ ফিরে পাওয়ার পর নভোচারী ক্রিস্টিনা কচ জানান, পৃথিবীর সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে পেরে তারা দারুণ অনুভব করছেন।
এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ থেকে কয়েক হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করে। এসময় নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণের বিরল দৃশ্যও প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন <<>> ‘চাঁদের প্রভাব বলয়ে’ প্রবেশ করেছে আর্টেমিস-২
সোমবার (০৬ এপ্রিল) গ্রিনিচ সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছান।
এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো–১৩ অভিযানে অংশ নেয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড গড়েছিলেন। তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছেছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































