ইতিহাস গড়তে চাঁদে যাচ্ছেন ৪ নভোচারী
অর্ধশতাব্দীর বেশি সময় পর আবারও চাঁদকে ঘিরে মানব অভিযান শুরু হতে যাচ্ছে। এ অভিযানে অংশ নিচ্ছেন চার নভোচারী। তারা ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চলেছেন। এ দলে থাকছেন প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং প্রথম কানাডীয় নভোচারী। ফলে মহাকাশ অনুসন্ধানে বৈচিত্র্যের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের মাধ্যমে এ অভিযান পরিচালিত হবে। সিএনএন জানায়, অ্যাপোলো যুগের সীমাবদ্ধতা ভেঙে এ মিশন নতুন প্রতিনিধিত্ব নিয়ে আসছে। অ্যাপোলো যুগে সব নভোচারী ছিলেন শ্বেতাঙ্গ আমেরিকান পুরুষ এবং অধিকাংশেরই সামরিক পটভূমি ছিল।
০৮:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার