ছবি: আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসন বাজারে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ডিলার ও খুচরা বিক্রেতার কাছে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।
জানা যায়, বাজারের দুই-একটি দোকানে সীমিত পরিমাণে জ্বালানি থাকলেও তা স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতি লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল প্রায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন<<>> ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
স্থানীয় অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা জানান, জ্বালানি সংকটের কারণে তাদের আয় কমে গেছে। অনেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
ভোক্তারা অভিযোগ করছেন, সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায় এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, দ্রুত ব্যবস্থা নেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































