Apan Desh | আপন দেশ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো শারজাহ বিশ্ববিদ্যালয়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ২৫ এপ্রিল ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো শারজাহ বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি জানিয়েছে গলফ নিউজ।

সংস্থাটির পরিচালক হামিদ এম. কে. আল নাঈমি জানান, এ বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করা এবং বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে শরিয়াহর সমন্বয় করতেই এ উদ্যোগ।

প্রতিবেদন অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে ২৬ মে আরাফার দিন (৯ জিলহজ) পালিত হবে।

আরও পড়ুন <<>> জুমার দিনের বিশেষ আমলসমূহ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এটি যথেষ্ট সময় বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এ তথ্য কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু ও ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষই দিয়ে থাকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল