Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১, ৮ জুলাই ২০২৩

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি

হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় শুক্রবার (৭ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে নিউরোলজিস্ট প্রফেসর ডা. আব্দুল হাইয়ের অধীনে আছেন।  

রফিকুল ইসলাম মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দুই বছরের বেশি সময় বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী সাবেক এ মন্ত্রী।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কুমিল্লা-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন তিনি। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও নেতা ছিলেন রফিকুল ইসলাম। সেখান থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন দেশের বিশিষ্ট এ আইনজ্ঞ।

২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হলে আইনজীবী হিসেবে তার পক্ষে লড়েন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়