Apan Desh | আপন দেশ

জনগণ

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত:  পানিসম্পদ প্রতিমন্ত্রী

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণের কল্যাণের জন্য রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক-জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আমাদের সবাইকে যুব ও ছাত্র সমাজকে রক্ষায় মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হবে। সরকারের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

০৮:৪৯ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

ডিসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনাদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা না রেখে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (ডিসি ও বিভাগীয় কমিশনার) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে, ইনশাআল্লাহ।

১১:২৯ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

সরকারকে হুমকি না দিয়ে চলুন জনগণের মুখোমুখি হই: তারেক রহমান

সরকারকে হুমকি না দিয়ে চলুন জনগণের মুখোমুখি হই: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পথে অগ্রসর হতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—চলুন, বর্তমান দুর্বল অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই।বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

০৯:৪৩ পিএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

জনগণের নির্বাচিত সরকার না হলে কোনো খাতে সংস্কার সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে। বাজার পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। যে কোনো সংস্কারের জন্য জনগণের নির্বাচিত সরকার না হলে তা সম্ভব নয়।

০৬:১৭ পিএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement