ছবি: আপন দেশ
টানা কয়েক দিনের অসন্তোষ ও উত্তেজনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হওয়ার পাশাপাশি ছুটির পর নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোষাক শ্রমিকরা।
রোববার (০৮ নভেম্বর) সকাল থেকে সাভারের উলাইল, হেমায়েতপুরসহ আশুলিয়ার প্রতিটি কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এর সঙ্গে সঙ্গে উৎপাদন স্বাভাবিক হয়েছে।
কয়েকদিন টানা উত্তেজনা, সংঘর্ষের পর ঘোষিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় কাজে ফিরেছেন শ্রমিকরা।
আরও পড়ুন <> ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
শ্রমিকরা খুশি মনে কাজে ফিরে যাওয়ায় ঘুরেছে কলকারখানার চাকা, পুরোদমে চলছে উৎপাদন। আর এতে স্বাভাবিক হয়েছে গাজীপুর শিল্পাঞ্চল।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, পোষাক শিল্পের নৈরাজ্য নিরসনে নিরাপত্তা শিল্প পুলিশ ও পুলিশ সদস্যরা ছাড়া প্রশাসনের বিভিন্ন সংস্থা কারখানাস্থল নজরদারিতে রাখছেন।
এ ছাড়া প্রশাসনের পাশাপাশি সাভার শিল্পাঞ্চলে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে কারখানাগুলোর সামনে এবং বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































